“স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী দেশ” প্রচারাভিযানের দেশব্যাপী সূচনা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার

“স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী দেশ” প্রচারাভিযানের দেশব্যাপী সূচনা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার

দিনকাল ডেস্কঃ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সবথেকে বড় জাতীয় কর্মসূচি “স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী দেশ”। সামাজিক সংগঠন হিসাবে দেশের জনগণকে স্বাস্থ্যবান দেখতে চায়। সরকার জনস্বাস্থ্যের জন্য বহুমুখী কর্মসূচী গ্রহণ করে থাকে। প্রচুর অর্থ ব্যয় করা হয়। কিন্তু অধিকাংশ জনগন স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। মাদকতা, নেশা ও অন্যান্য অসমাজিক কাজের সঙ্গে জনগন জড়িয়ে যেতেই আছে। মানবতা হারিয়ে যাচ্ছে। জনগনের স্বাস্থ্য সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে যথার্থ পর্যালোচনা করার পর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া “স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী দেশ” শীর্ষক এই জাতীয় স্বাস্থ্য প্রচারাভিযান কর্মসূচি গ্রহণ করে। গোটা দেশ ব্যাপী এই প্রচারাভিযান-এর শুভারম্ভ করা হল আজ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে। চলবে আগামী  ৩১ অক্টোবর পর্যন্ত। এই প্রচারাভিযানের অংশ হিসাবে থাকছে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী, দৈহিক ব্যায়াম প্রদর্শন, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যোগ ব্যায়াম, খেলোয়াড় অভ্যর্থনা, মাদক বিরোধী প্রচারাভিযান ইত্যাদি।

 

বক্তব্য রাখছেন জনাব মহাম্মদ সাহাবুদ্দিন

এই প্রচারাভিযান সংগঠনের মূলপর্ব  থেকেই চলে আসছে। দেশকে শক্তিশালী রাখতে সর্বপ্রথম প্রয়োজন স্বাস্থ্যবান নাগরিক, এটাই এর মূল স্লোগান।

 

ব্যায়াম প্রদর্শনী করছেন সংগঠনের কর্মীরা

আজকে পশ্চিমবঙ্গ রাজ্য এই প্রচারাভিযান এর উদ্বোধনি অনুষ্ঠান করে বহরমপুরে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য-সভাপতি জনাব মহাম্মদ সাহাবুদ্দিন, রাজ্য-সাধারণ সম্পাদক ড. মিনারুল সেখ, সহ-সভাপতি মহাম্মদ আসাদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল বাসীর সহ অন্যান্য রাজ্য স্তরের নেতৃবৃন্দ, একনিষ্ঠ কর্মীবৃন্দ এবং জনসাধারণ। রাজ্য সভাপতি মহাম্মদ সাহাবুদ্দিন সাহেবের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভা আরম্ভ হয়। প্রদর্শিত হয় যোগব্যায়াম। স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অনেক বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

 

 

 

 

এই প্রচারাভিযানের আজ সূচনা হয় অন্ধ্রপ্রদেশের কুরনুলেও। সেখানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় সাধারণ সম্পাদক মহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক আব্দুল ওয়াহিদ শেঠ, আন্ধ্রপ্রদেশ রাজ্যের সভাপতি আব্দুল লতিফ সাহেব ও আরও অন্যান্য কর্মী বৃন্দ। সেখানে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন জনাব আব্দুল ওয়াহিদ শেঠ সাহেব।

 

 

মহিলারা ব্যায়াম প্রদর্শনীতে

সেখানে প্রদর্শিত হয় স্বাস্থ্য সম্পর্ক বিভিন্ন ছবি, করা হয় যোগব্যায়াম প্রদর্শনী, পুরষ্কার বিতরণী, বিশিষ্ট সমাজসেবীদের স্বাস্থ্য সম্পর্কিত উপদেশ ইত্যাদি। মহিলাদের দ্বারাও দৈহিক ব্যায়াম প্রদর্শনী করা হয়। 

 

 

 

পতাকা উত্তোলন করছেন কর্ণাটক রাজ্য সভাপতি মহাম্মদ সাকিব।

কর্ণাটক রাজ্যেও আজকে এই প্রচারাভিযানের সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মহাম্মদ সাকিব এবং অন্যান্য নেতৃবৃন্দ। জনাব মহাম্মদ সাকিব পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।

 

 

 

 

আরও খবর এখানে ক্লিক করুন

ফেসবুকে লাইক করতে ক্লিক করুন