লিঞ্চিংয়ের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল SDPI

নতুন দিল্লীঃ এবার খোদ দিল্লীতে লিঞ্চিংয়ের স্বীকার হল ৮ বছরের মাদ্রাসা পড়ুয়া। বালকের নাম মোহাম্মদ আজিম। দিল্লীর মালবিয় নগরের বেগমপুর এলাকায় এই বালককে হত্যা করা হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ান নামে একটি সমাজসেবী সংস্থার নাদিম খান সেই মাদ্রাসা ছাত্রের পরিবার ও মাদ্রাসায় গিয়ে কথা বলেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন মাদ্রাসায় ছুটির দিন ছিল বৃহঃপতিবার। কিছু ছাত্র হোস্টেলে থাকে তারা মাদ্রাসার মাঠে খেলাধুলা করছিল সেই সময় কিছু বহিরাগত ছেলে সেই মাঠে প্রবেশ করে এবং ছাত্রদের উপরে চড়াও হয়। অন্যান্য ছাত্ররা সামান্য আঘাত পেলেও মোহাম্মদ আজিম কে বাইকে ছুড়ে মারা হয় এবং সেখানেই তার ম্রত্যু ঘটে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন সমাজকর্মীগণ। তাদের দাবী বিজেপি সরকার ভারতে শান্তি শৃঙ্খলা রাখতে ব্যর্থ। তারা যদি আগের লিঞ্চিং এর ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিত তাহলে আজকে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটত না।

এই ঘটনার নিন্দা জানিয়ে এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন “এটা কোন নতুন ঘটনা নয় এবং দিন দিন সেটা বেড়েই চলেছে। তিনি আরও বলেন যে ২০১৯ এর নির্বাচন যত এগিয়ে আসবে তত এই ঘটনা বাড়তে থাকবে। এটা মূলত মুসলিম সমাজের মধ্যে ভয় সৃষ্টির একটি পন্থা। এভাবে তারা বাবরী মসজিদের জায়গায় মন্দির তৈরি করতে চাই এবং ভয় দেখিয়ে এমন অবস্থা করতে চাই যে কোন মুসলমান যেন রুখে দাড়াতে না পারে। এই ঘটনার জন্য তিনি সংঘ পরিবার কে দায়ী করেন।“

আরও পড়ুনঃ “আসুন সকলে মিলে দেশ বাঁচাই”  শীর্ষক সেমিনার আয়োজন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের