
মাওলানা আবুল কালাম আজাদ, আসসালামু আলায়কুম,
একবিংশ শতাব্দীর একজন ভারতীয় মুসলমান আমি। স্বাধীনতা লাভের পর দিল্লীর জামে মসজিদে দেওয়া আপনার ভাষণ পড়লাম আর আজকের অবস্থা পর্যবেক্ষণ করলাম। যে ভারতে আপনি আমাদের পূর্বপুরুষদের থাকতে বলেছিলেন, অপরিমেয়ভাবে তার অবস্থা আজ বদলে গিয়াছে।
আমাদের অন্তরে ভরসার পরিবর্তে আজ সন্দেহ দানা বেঁধেছে। আমাদের আর্তনাদ শোনার মত কেউই নেই। নিজ দেশে থাকা সত্ত্বেও বিদেশী পর্যবসিত হয়ে পড়েছি।
আমাদের পূর্বপুরুষদের আচরণে আপনার মন কিছুটা ক্ষুন্ন ছিল, আপনার আবেগ-অনুভূতি আক্রান্ত ও হৃদয় ব্যাথাতুর ছিল।
কিন্তু আজ, আপনার প্রতি আমাদের অভিযোগ যে, আমাদের আবেগ-অনুভূতি, দেহ-মন সব আক্রান্ত! আপনি সেদিন তাঁদের জিজ্ঞাসা করতেন যে, তাঁরা কোন্ পথ বেছে নিয়েছে। কিন্তু আজ মনে হচ্ছে, তাঁরা সঠিক পথই বেছে নিয়ে ছিলেন।
যে মসজিদের মিনারগুলো উচ্চকন্ঠে সওয়াল করত, জানতে চাইত যে, আমরা কোথায় চলে যাচ্ছি? আজ সেই মসজিদগুলো ভীত-সন্ত্রস্ত, অপেক্ষারত যে কেউ তাকে তার অধিকার পাইয়ে দেবে!
আমরা এই দেশ থেকে না তো সেই দিন পালিয়ে যেতে চেয়েছিলাম, আর না আজ সে রকম কোনো ইচ্ছা আছে। কিন্তু দুর্ভাগ্য যে, আমাদের দেশ থেকে বিতাড়নের সর্বপ্রকার চক্রান্ত শুরু হয়ে গিয়াছে! সর্বত্র দেশভক্তির সার্টিফিকেট চাওয়া হচ্ছে! যে যমুনার তীরে আমাদের পূর্বপুরুষেরা নামাজের জন্য অজু করতেন, আজ সেই যমুনার জল আমাদের থেকে ছিনিয়ে নেবার চেষ্টা চলছে!
যে দিল্লি আমাদের রক্তে প্লাবিত হয়েছিল, আর সেই দিল্লিতেই আমাদের থাকতে ভয় হচ্ছে। আমাদের এখন এই বোঝানোর চেষ্টা চলছে যে ‘এই দেশ আর আমাদের নয়, আর আমরাও এই দেশের নই’। এই দেশের ভাগ্য এখন আমাদের আওয়াজ ছাড়াই পূর্ণ করা হচ্ছে। আশ্চর্য তো এটাই যে, আমাদের ভাগ্যও আমাদের আওয়াজ ছাড়াই পূর্ণ হচ্ছে!
যে ‘দ্বি-জাতি তত্ত্বের’আপনি বিরোধিতা করেছিলেন ও তাকে ‘মারণব্যাধি’বলে অভিহিত করেছিলেন, এদেশের সরকার আজ সেই তত্ত্বকে দ্বিতীয়বার জীবিত করল। আজকের সরকার আমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত-ধারণাকে সত্য প্রমাণ করে দিয়েছে। দ্বি-জাতি তত্ত্বপন্থীদের ভরসাকে সত্য প্রমাণ করে দিয়েছে!
আমাদেরকে এদেশে দ্বিতীয়-তবকার অধিবাসী বানানোর চক্রান্ত শুরু হয়ে গিয়াছে। আমাদের থেকে আমাদের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার কথা চলছে। আমাদেরকে অনুপ্রবেশের নামে ভবঘুরে জীবন বা বন্দী-জীবন উপহার দেওয়ার কৌশল তৈরী করা হচ্ছে!
এই দিনের জন্যই কি আপনি আমাদের এদেশে থাকতে বাধ্য করেছিলেন? এদেশে কি আমাদের এটাই ভবিষ্যত ছিল? আজ আপনাকে ভূল প্রমাণ করা হচ্ছে, আর আজকের অবস্থা দেখে মনেও হচ্ছে আপনি সত্যিই ভূল ছিলেন! কেননা আজ দ্বি-জাতি তত্ত্ব দ্বিতীয়বার জীবিত হয়েছে আর এই দেশকে আবার ধর্মের নামে ভাগ করার কাজ শুরু হয়ে গিয়াছে।
ঐ দ্বিতীয় গোষ্ঠী আজ সত্য প্রমাণিত হয়েছে আর আপনি ভূল প্রমাণিত হয়েছেন। আপনাকে এবার আমরা নই, বরং যাদেরকে আপনি ভরসা করেছিলেন তারাই ভূল-প্রমাণ করল। এদেশের সরকার ভূল প্রমাণ করল। আর, আজ আমিও মানছি যে, আপনি সত্যিই ভূল ছিলেন!!
মূল লেখকঃ সাদিক, দিনকাল ডট ইন এর জন্য অনুবাদ করেছেন এরশাদ মির্জা। মূল লেখাটি এখানে ক্লিক করে পড়া যাবে।