2000 সাল থেকে মুসলিমদের শিক্ষার হার ক্রমবর্ধমান, মেধায়ও সাফল্য

2000 সাল থেকে মুসলিমদের শিক্ষার হার ক্রমবর্ধমান, মেধায়ও সাফল্য

দিনকাল ডেস্ক: আটের দশকে উদ্যোগটা শুরু হলেও 2000 সাল থেকে মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকে স্তরে শিক্ষার হার বাড়তে থাকে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পরিসংখ্যান

অনুযায়ী ঐ বছরটিকে পয়েন্ট হিসাবে ধরলে ঐবছরই মাধ্যমিককে মুসলিম ছাত্র- ছাত্রী র হার ছিল 18 শতাংশ । 2010 সালে তা বেড়ে হয় 25 শতাংশ । আর মাধ্যমিকে ছাত্র- ছাত্রী সংখা 28 শতাংশ । পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের দাবি মুসলিমদের শিক্ষা- প্রবণতা বেড়েই চলেছে । উচ্চ মাধ্যমিকেও তার বৃদ্ধির হার নজর কাড়া। মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মুসলিমদের এই শিক্ষা বাড়ার প্রধান কারণ হল এই সমাজের সামাজিক উদ্যোগ । পাশাপাশি 1980 সালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা । দ্বিতীয়ত 1984 সালে আল আমিন মিশন এই সমাজের ধ্যানধারণা পাল্টে দেয়। মুসলিমদের সচেতন করে দেয় শিক্ষা অপরিহার্য । 2000 সালে কাজী রাজীবুল ইসলামের মাধ্যমিকে প্রথম হওয়া, 1997 সালে মহম্মদ মহসীন নামে পানাগড়ের এক ছাত্র উচচ মাধ্যমিকে দ্বিতীয় হওয়া মুসলিমদের মানসিকতা পালটে দেয়। 2007 সালে আল্আমিন মিশন থেকে মহম্মদ আরিফের প্রথম হওয়া মুসলিম সমাজকে উৎসাহ দেয়। এখন পশ্চিমবঙ্গে আল্আমিন মিশনের 50 টি শাখা। ছোট- বড়- মাঝারি মিলে শতাধিক মুসলিম বিশন এখন পশ্চিমবঙ্গে শিক্ষা বিস্তারের কাজ করছে। এদের আইকন অবশ্যই আল্আমিন মিশন । এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে ছাত্র- ছাত্রী সংখা 137। মুসলিম সংখ্যা 9। সুন্দরবন এলাকার মহম্মদ মাসুম আখতার আজ সমাজের গর্ব । আগামী দিনে মুসলিমদের শিক্ষা আরও বাড়বে বলে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আশা ব্যক্ত করেন।