
দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানা এলাকায় শুরু হয়েছে পাঁচদিনের শান্তিনিকেতনের আদতে পৌষ মেলা। এই মেলাকে ঘিরে কবিগান, কবিতাপাঠ সাহিত্যচর্চায় মেলা প্রাঙ্গণে শান্তিনিকেতন এর পরিবেশ। সন্ধ্যায় নানা নাগরিক ও লোকসংস্কৃতির অনুষ্ঠান সেইসঙ্গে চলে জমজমাট কবি সম্মেলনও। মেলার পঞ্চম দিনে সোনারপুর কাব্য মঞ্চের পক্ষ থেকে কবি ও চিত্রশিল্পী শ্রী হরি শংকর কুন্ডু নলেজ সিটির কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আব্দুর রব মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন।

এদিনের অনুষ্টানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, কবি লিটন রাকিব, কবি বিশ্বনাথ লাহা,ইলা সূত্রধর, বাচিক শিল্পী কাকলি দেবনাথ, প্রীতম মজুমদার প্রমুখ।
