
”ভয় থেকে বাঁচুন মর্যাদা পূর্ণ জীবনযাপন করুন” শিরোনামে আজ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মহাসমাবেশে জনতার উপচে পড়া ভিড় এক নতুন ইতিহাস রচনা করলো ।

আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে সাম্প্রদায়িক ফ্যাসিবাদি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছে পপুলার ফ্রন্ট। দেশজুড়ে মানুষের বেঁচে থাকার অধিকারকে হরণ ,দলিত ও মুসলিমদের পিটিয়ে হত্যা, ইউএপিএ আইন লাগু করে সাধারণ মানুষকে ফাঁসানোর ষড়যন্ত্র, তিনতালাক বিলের মধ্যে দিয়ে মুসলিমদের শরীয়তের উপর হামলা, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিয়ে এক সংকটময় পরিস্থিতি সৃষ্টি সহ সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তির কালো হাত রুখে দিতে ফ্যাসিবাদি শক্তির বিরুদ্ধে আজকের এই মহাসমাবেশ থেকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেয় সংগঠনের সভাপতি ই আবুবকর।

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম গড়ে তুলতে পপুলার ফ্রন্টের গণ আন্দোলনে সামিল হওয়ার ডাক দেওয়া হয় এই সভা থেকে।
বিস্তারিত আসছে…