কবিতাঃ মোদের আশা বঙ্গভাষা

কবিতাঃ মোদের আশা বঙ্গভাষা

-গোলাম মহাম্মদ

বাঙালির গানে, বাংলার প্রাণে,
বঙ্গের টানে, বাংলার মনে,
একটি মাতৃভাষা,
ইহাই হল সে বাংলা মোদের জাতীয় ভাষা ৷

দেশে যত আছে নর-নারী গণ,
দেশও বিদেশের আত্মীয়-স্বজন ৷
বাংলার কাজে, বাংলার মাঝে,
দিবস-রজনী কন্ঠেতে বাজে
একটি মাতৃভাষা,
তাহাই হইল বাংলা, মোদের জাতীয়ভাষা ৷

দুঃখ-শোকে, রাগে-অভিমানে,
সুখের দিবসে বাঙালির মনে
তরী রুপে পার করে তরায়ে,
ভাবের বাহক সেই ভাষারে !
এই সে একটি ভাষা ,
ইহাই তো সেই বাংলা হে
মোদের জাতীয় ভাষা ৷

রবি, নজরুল- বঙ্গগানে
পরিচিত তব বিশ্ব পানে,
বিশ্বকবি ঠাকুর -রবি
বাঙালির চির আশা ,
এই তব সেই বাংলা মোদের জাতীয় ভাষা ৷