দিনকাল ডেস্কঃ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, সাংসদ ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন আগামী 15 অক্টোবর মুর্শিদাবাদের অরঙ্গাবাদ সফরে আসছেন। তিনি এখানকার সাজুর মোড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে আসছেন। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক সমাবর্তনে আজহারউদ্দিন প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবেন। তাই এখন অরঙ্গাবাদ এলাকায় সাজো সাজো প্রস্তুতি । এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে বলে মুর্শিদাবাদ জেলা প্রশাসন জানিয়েছেন ।