অসংখ্য ডাক্তার ও ভক্ত কে রেখে চিরতরে বিদায় নিলেন ডাক্তার আতিকুর রহমান

 

 

দুই ২৪ পরগণা সহ সারা রাজ্যে অসংখ্য ভক্ত রেখে বিদায় নিলেন ডাঃ ও সমাজসেবক আতিকুর রহমান। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে  মৃত্যু হয় ডাঃ আতিকুর রহমানের। দক্ষিণ 24 পরগনা জেলার  প্রত্যন্ত গ্রাম-গঞ্জে শিক্ষিত-অশিক্ষিত  নারী-পুরুষ  জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে পরিচিতি নাম ডাক্তার আতিকুর রহমানের। আতিকুর রহমানের হাত ধরে বহু যুবক-যুবতী আজ স্বনির্ভর হয়েছে।

মাদার টেরেজা পুরস্কারজয়ী এই ডাক্তার তার অগণিত ভক্ত রেখে চিরতরে পরপারে পাড়ী দিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার এই মৃত্যুতে শোকের ছায়া দুই ২৪ পরগণাসহ সারা রাজ্যে। আজ বারুইপুর কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন জায়গা কয়েক হাজার লোক অংশগ্রহন করেন।