
সাইফুল্লা লস্কর : করোনা পরিস্থিতিতে সারা দেশ যখন থমথমে তখন কিছু অসাধু ব্যাবসায়ী যেমন নিজের লাভ ওঠাতে ব্যাস্ত তেমনি কিছু অসাধু চরিত্রের মানুষ অসৎ উদ্দেশ্য পূরনে ব্যাস্ত। এমনি এক নৃশংস ঘটনা ঘটল দখিন২৪ পরগনা জেলার অন্তর্গত বাসন্তি থানার খিরিশখালি গ্রামে । গত ১৫ মে এক যুবকের মস্তক হীন দেহ খোলা মাঠে পেয়ে স্থানীয়রা নিকটবর্তী বাসন্তি থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। স্থানীয়রা মৃত দেহটি শনাক্ত করে। জানা যায় এটি ইসমাইল মোল্যা (৪৫) নামের গ্রামের এক যুবকের দেহ।
বারুইপুর জেলা পুলিশের খবর অনুযায়ী জানা যায়,খুনি মৃত ইসমাইলের গৃহীনী রেহেনার গোপন প্রেমিক কাশেম। পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। তদন্তে জানা গেছে অবৈধ সম্পক প্রকাশের জেরে এই খুন।
পুলিশের কাছে দেওয়া কাশেমের জবান বন্দি থেকে জানা যায়, বহুদিন যাবৎ কাশেম এবং রেহেনার অবৈধ সম্পর্কের কথা গত ৫ দিন আগে জেনে গিয়ে ছিল ইসমাইল। এসব জানার পরে রেহেনার সঙ্গে ঝগড়া শুরু হয় ইসমাইলের, যার এক পর্যায়ে ইসমাইল মারধরও করে রেহেনাকে বলে জানায় কাশেম। রেহেনার কাছে সব শুনে তারা দুজন মিলে চক্রান্ত করে ইসমাইলকে খুন করার।
পরের দিন রাতে ইসমাইলকে নিয়ে মদের আড্ডায় বসেছিল কাশেম।তাকে নেশায় আসক্ত করে সহজেই নিজের কাজ হাসিল করেছিল কাশেম।