
সাইফুল্লা লস্কর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ৮ই জুন থেকে খুলে যাচ্ছে সব হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ও শপিং মল নির্দেশিকা অনুযায়ী কনটেনমেন্ট জোনের বাইরে খোলা যেতে পারে রেস্তোরাঁ, হোটেল, শপিমল ও ধর্মীয়স্থান।
এই নতুন নির্দেশিকায় শপিং মলের ব্যাপারে বলা হয়, উপসর্গহিনরাই কেবল ভিতরে ঢুকতে পারবে। অতিরিক্ত জমায়েত পুরোপুরি বন্ধ। বন্ধ রাখতে হবে শপিং মলে থাকা সিনেমা হল এবং বাচ্চাদের খেলার জায়গা। নির্দেশিকা মেনেই শপিং মল গুলিতে চলছে চুড়ান্ত মাত্রার প্রস্তুতি, স্যানিটাইজেশন টানেল বসানোর পরিকল্পনা চলছে সাউথ সিটিতে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হচ্ছে, লিফটে ২০ জনের পরিবর্তে উঠবেন মাত্র ৬ জন। রেস্তোরাঁর ব্যাপারেও একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সোমবার থেকে খুলে যাচ্ছে কলকাতার একাধিক রেস্তোরাঁ। 6 বালিগঞ্জ প্লেস রেস্তোরাঁ সরকারি নিয়ম মেনে ১৪৬ জনের বদলে ৭২ জনকে প্রবেশ করতে দিচ্ছে। দুই টেবিলের মধ্যে দূরত্ব থাকছে ৬ ফিট, থাকছে ডিসপোজেবল প্লেটের ব্যাবস্থা। নির্দিষ্ট টেবিল থেকে খাবার নিয়ে খেতে হবে যারা খাবেন। তৃতীয় নির্দেশিকায় বলা হয়েছে উপসর্গহীনদের রাখা যাবে হোটেলে। তবে ব্যাগ জীবাণুমুক্ত করতে হবে হোটেলে প্রবেশের পূর্বে, সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে এবং কোনো বড় জমায়েত করা যাবে না। এই সব নিয়ম মেনেই আগামী ৮ ই জুন খুলতে চলেছে শহরের হোটেল গুলি। এছাড়া ধর্মীয় স্থান খোলার ব্যপারে কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ধর্ম স্থানের মধ্যে বসা বা দাড়ানো উভয় ক্ষেত্রে ৬ ফিট দূরত্ব বজায় রাখতে হবে।কোনো জল বা প্রসাদ বিতরণ করা যাবেনা, স্যানিটাইজারের ব্যাবস্থা করতে হবে, মাস্ক পরা বাধ্যতামূলক।