এবার প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে রাজনীতি মোদিরঃ ক্ষুব্ধ বিরোধীরা

‘প্রতিহিংসার রাজনীতি’ করছে বিজেপি, ২৬ জানুয়ারির প্যারেডে বিজেপি বিরোধী একাধিক রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের। বৃহস্পতিবার বাংলার ট্যাবলোকে বাতিল বলে ঘোষণা করেছে। ট্যাবলো বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে এদিনই সরব হয় তৃনমূল। অভিযোগ তুলে প্রতিহিংসার রাজনীতির। এরপরেই বাংলার পর বিহার ও মহারাষ্ট্র ও কেরলেরও ট্যাবলো বাতিল করে কেন্দ্র। তারপরেই কেরল সরকারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয় কেন্দ্রের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে কেরালার ট্যাবলোকে বাদ দিয়েছে বলে অভিযোগ সে রাজ্যের সরকারের। কেরালা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী রিজোলিউশন বিধানসভায় পাশ করায়, সেই প্রতিহিংসাবশতই কেরালার ট্যাবলোকে খারিজ করা হল বলে দাবি করেছেন সেই রাজ্যের আইনমন্ত্রী একে বালান।
উল্লেখ্য, কেন্দ্রের নাগরিকত্ব আইনের বিরধিতা করার জন্য এমনটা সিদ্ধান্ত মোদী সরকারে বলে অভিযোগ বিরোধীদের। তবে কেন্দ্রের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং নাগরিকত্ব আইনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই জানিয়েছে কেন্দ্র।