অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল স্কলারশিপের জন্য ফর্ম ফিলাপ শুরু আজ থেকে

দিনকাল ডেস্কঃ অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল স্কলারশিপ প্রদানের জন্য আবেদনপত্র গ্রহন শুরু করেছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। মাদ্রাসা বোর্ডের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই ইমাম, মাওলানা ও হাফেজের সন্তান হতে হবে।

 দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবে বলে জানান অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মৌলানা মিনারুল সেখ।

আবেদনপত্র ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে। অথবা সেভ করে নিতে পারেন নিচে দেওয়া আবেদনপত্রটি।