পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে মৃত্যু মিছিল, তালিকা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা

দিনকাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে তথ্য খুঁজে না পাওয়ার জন্য মৃত্যু মিছিল বেড়েই চলেছে। এ যাবৎ পর্যন্ত মৃতের সংখ্যা বারো। এই সংখ্য আরও দীর্ঘ হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। এনআরসি আতঙ্কে তথ্য সংগ্রহের ব্যর্থতার জন্য শেষ পর্যন্ত আত্মঘাতী হচ্ছেন বলে দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনআরসি হবে না বলে অভয় দিলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটছে না।  এ পর্যন্ত যে বারোজন মারা গেছেন বলে দাবি করা হচ্ছে তারা হলেন-   মিলন মন্ডল (ডোমকল),অন্নদা রায় (ময়নাগুড়ি), মন্টু সরকার (বালুরঘাট), আমেনা বেওয়া (হিঙ্গলগঞ্জ), মন্টু মন্ডল (বসিরহাট), নায়েব আলী, (শাসন),কালাচাঁদ (ফলতা),কামাল হোসেন (ইটাহার), সোলেমান সরকার (ইটাহার), সাবের আলী (জলপাইগুড়ি)।শ্যামল বর্মণ (ধুপগুড়ি, জলপাইগুড়ি)আরজিনা খাতুন (ঘুঘুমারি, মুর্শিদাবাদ)