NRC তে যাদের নাম নেই তাদের কে দেশ থেকে বের করে দেওয়া হবেঃ রাম মাধব

বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব সোমবারে একটি সেমিনারে বলেন যাদের নাম NRC তে আসেনি তাদের কে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন যে NRC সারা ভারতেই লাগু করা হবে।

NRC: বর্ডার কে রক্ষা করো, সংস্কৃতি কে পোক্ত করো” শীর্ষক সেমিনারে আসামের মুখ্যমন্ত্রী বলেন যারা ভারতের আসল অধিবাসী তারা ফাইনাল তালিকায় নাম তোলার জোনয় যথেষ্ট সুযোগ পাবেন।

তিনি বলেন, NRC ভারতের প্রত্যেকটি রাজ্যেই করা দরকার। এটা ভারতবাসীদের জন্য সবথেকে শক্তিশালী একটি ডকুমেন্ট হয়ে থাকবে। এছাড়াও যাদের নাম আসাম NRC থেকে বাদ গেছে তারা অন্য রাজ্যে গিয়ে বসত গড়তে পারে তাই আমাদের একটি শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত।

বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন NRC কার্যকর করতে আমাদের সরকার সবসময়েই আসাম সরকারের সাথে রয়েছে। তিনি বের করে দেওয়ার প্রসঙ্গে বাংলাদেশে থাকা রোহিঙ্গা অধিবাসীদের মায়ানমারে ফিরিয়ে দেওয়া নিয়ে বাংলাদেশ সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে তার উদাহরণ দেন।