মন্দাক্রান্তা সেন

ক্রমশ ক্রমশ ঘনাচ্ছে আরও দুর্দিন
সত্যি কথাটা বলবার দায়ে বিপন্ন নাসিরুদ্দিন
বলো তো বন্ধু, এ দেশ তাঁরও কি দেশ নয়?
আমরা দেখছি দেখাচ্ছে কারা তাঁকে ভয়
(সহিষ্ণুতা কি ভারতের ডি এন এ !!)
কী ঘটছে দেশে, সে-কথা মিলিয়ে নে
এত তাণ্ডব গরু-মা মরেছে, তাই
প্রাণ হারাচ্ছে তোমার আমার ভাই
দেশে থাকতে আমিও তো আর চাই না
গোমাংস খাই, মানুষকে মেরে খাই না।
তবুও আমরা এ দেশ ছেড়ে যাব কি?
শাসক হে, তুমি আজ আমাদের ভাবো কী?
এদেশই আমরা করে যাব বাসযোগ্য
শোণিত-ওষুধে সারাব দেশের রোগ গো
বিপন্ন আজ আমার দেশের সন্তান
এস জারি রাখি সুস্থ দেশের সন্ধান
আমরা সবাই আমারই দেশের নাগরিক
নাসিরুদ্দিন, আমাদের করো নির্ভীক
আমি হতে চাই তোমার মতোন নির্ভীক
সাথী আমাদের হতে হবে আরো নির্ভীক
বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ অপমানের বিরুদ্ধে কলকাতায় “আওয়াজ” এবং “সেভ ডেমোক্রেসি” এর আয়োজনে প্রতিবাদ সভায় বিশিষ্ট কবি ‘মন্দাক্রান্তা সেন’ কবিতাটি গেঁয়ে প্রতিবাদ জানিয়েছেন
