শীত আসে

মোহাম্মদ সাদউদ্দিন

ইএম বাইপাশ থেকে পার্ক সার্কাস ময়দান
সায়েন্সিটি থেকে রাজারহাট নিউটাউন
রবীন্দ্রসদন থেকে বাবুঘাট
পাহাড় থেকে সাগর  যবু-থবু শীতে
ফুটপাত থেকে সবুজ সাজানো ধানি-ক্ষেত

ওদের দু-হাত কাপে কন-কনে শীতে
আর তার বাইরে অপর প্রান্তে চলে
লোহিত সাগরে, বাবুদের সাঁতার,
যুবতী মেয়েদের গাঁ-গরম করা উদ্দাম

কোথাও চলে বাবুদের রতি-ক্রিয়া
ফুর্তি আর ফুর্তির ফোয়ারা ছুটে
শীত আসে নিঃসঙ্গের যম দূত হয়ে
আর বাবুদের ভোগ বাড়াতে।।