কবিতা
~গোলাম মহাম্মদ~
হে কবি বিদ্রোহী
তব জাতীয় বীরপুরুষ,
ফিরায়ে ছিলে বিপ্লবী গানে
ভারতবাসীর হুশ !
হে দুখু মিঞা নজরুল তুমি
বিখ্যাত এ ভারতে
নাহি পারিয়াছে তোমা সম কেউ
বিদ্রোহী-বীর হতে !
জন্মেছো তুমি বাঙালির বুকে
কাটিয়ে জীবন সুখ ও দুঃখে !
বাল্যবেলাতে স্বজন হারায়ে
তের বৎসরে গ্রামটি ছাড়ায়ে!
ওহে ও অতি দুঃসাহসী
মাথায় কাফন হস্তে অসি!
কারার ঐ কপাট ভেঙে
মহা-বিপ্লবী রক্তে রেঙে!
ভেঙে চুরে ছুঁড়ে শত মানুষের ভুল
হে কবি জনদরদী,হে কাজী নজরুল !…

