কবিতাঃ আত্মা শ্রেষ্ঠ পুরুষ

~রানু সরকার

তুমি আমার শাশ্বত আত্মা শ্রেষ্ঠ পুরুষ,
কোথা থেকে এনেছি জানো?
বলছি শোন, এনেছি নক্ষত্রের মেলা থেকে।
তুমি আমার আত্মনৈবেদ্যের শেষ পুরুষের চুম্বন,
তোমায় রেখেছি হৃদয়ের আপন অক্ষেয়লোকে।
তুমি আর আমি ছিলাম এক আকাশের তাঁরা,
তোমার আমার প্রেমে ছিল মিষ্টি মধুর মিলন।
আমার যখন মন চঞ্চল হয় তখন জাগে অনেক প্রত্যাশা,
পৃথিবীতে কত কর্ম কান্ড ঘটে চলেছে তবুও আমার মন তোমায় অনুসন্ধান করে।
ঔদাসীন্য মনের কত অভিলাষ,
নিদ্রিত কল্পোলোকে কাছে পাওয়ার অন্তর্নিহিত বাসনা,
রেখেছি হস্ত খানি বাড়িয়ে কেন?
মোর কাছে তুমি আসো না।