
~~রানু সরকার~~
নারী আমি অপরিটুষ্ত আমাকে স্পর্শ করো পরমানন্দে,
বিস্ময়কর হবার কোন কারণ নেই।
নারী তুমি অধিক মনুষ্যেত্বের মালিক,
তোমার স্পর্শ পেলে আমি হবো তৃপ্ত ও উদ্ধার।
নারী তুমি আমার অভ্যন্তরে অবাধে বয়ে চলো উদ্ধত নদীর মত,
মিলে মিশে একাকার হয়ে যাই।
আমি বড় একা অসহায় বুঝেছো নারী?
কত ফাগুন এলো ডাল খুজে পেলাম না বাসা বাঁধার,
ভয়ে ভয়ে আর্তনাদ করি কেউ যদি উপহার করে।
আবার ভাবি করে করুক কানে নেবো না,
একদিন ফাগুন এসে ছিল, আমারই মত অনাশ্রিত ধরে রাখতে পারি নি।
ওগো নারী আমাকে স্হান দাও তোমার পবিত্র উদ্যানে,
তোমার সোহাগ দিয়ে আমাকে আবদ্ধ করো।
তুমি তো অক্ষম নও, আমাকে মন্ত্রপূত রক্ষা কবজ পড়িয়ে দাও,
তুমি আমাকে ছেড়ে চলে যেওনা কত গুলো বছর ফাগুন দেখিনি।