~মহাম্মদ রাকিম সেখ

বাবরিতে আমার মূর্তি
সত্যের অপলাপ,
বাবরি ভেঙে আমার মূর্তি
মিথ্যাসিঁড়ির আরেক ধাপ।
লাখো দাঙ্গা করে তারা
রামরাজত্বের নামে,
নরসংহার চাইনি আমি
শান্তির এই ধরাধামে।
বাবুনেতা সাধুবাবা
স্বঘোষিত রামভক্ত,
মেতেছে ধর্ষণকান্ডে
নারী শিশু অরক্ষিত।
মানুষ নাকি গরুর অধম
রক্ষা করতে গো-বংশ,
আমার নামে শ্লোগান তুলে
মানুষ মারে নৃশংস।
শোষিতরা পায় অবিচার
অপরাধী ফুলের তোড়া,
এমন রামরাজত্বে আমার
বাড়বে কি মান বিশ্বজোড়া?