কবিতাঃ ফুটপাথের এক বালক

~উমর ফারুক

তুমি হ্যারিকেন নিয়ে এসো আঁধারে
আমায় একা একা লাগে। কাস্তের মত
করে ধাঁর দিই, কোলকাতার এই বাজারে।
আমায় একা একা লাগে, এক খানি বস্ত্রে
গা ঢাকা দিয়ে আরামের ঘুমে ঝাঁপ দেবো!
আরামের নিশিতে, নুন্যতম এককভাবে,
একক রুপে রয়েছি পড়ে এই ফুটপাথে।।

কেউ ডাকে, কেউ সপে -কারোও কটাক্ষের
বাক্ যুদ্ধে আমি হেরে যাই; আমারে ভিক্ দেয়,
টনক নড়ে আমার বিবেকে,জাগিয়ে দেই!
আর বাকশক্তি জেগে ওঠে প্রতিরোধে।
গুমোট ধরা বিক্ষোভের বিবেক, হীন্যতা বিবেক—
বারুদের দাহ্যতায় কেঁপে ওঠে।
কে ডাক দেই এই দূর্দিনে?
কাঞ্চনজঙ্ঘার ফাটল ধরা মোর এই সমাজ থেকে।

‘আমি ছোট্ট বালক মাত্র, এখনো রয়েছে
সেথা পড়ে মোর পরিজন,
বস্ত্রবীনা কাঁপে – অনাহারে কাটে সময়’,
সত্যের সাক্ষ্য হয়ে রয়েছে কোলাহলের ঝঞ্জাট
এটা কোলকাতার প্রেস শহরতলির অঞ্চল
অনাথের কোলাহলের জঞ্জাল —
উঠে এসে আমি দিব্যি বলে যাই..
ঘুন ধরা মোর সমাজের একটি ঠাঁই চাই
অন্ন-বস্ত্র -সেবা বাঁচার অধিকার চাই…
ক্যামেরার সামনে, খবর ওয়ালার সামনে–
আমি দিব্যি বলে যায়!