~গোলাম মোহাম্মদ

হে মহা তারকা
হে মহাবীর
নেতাজি মহান তুমি
প্রান ভারতীর ৷
রক্তের বিনিময়ে
দেব স্বাধীনতা
সে মহান বাণী তব
দিয়েছিলে কথা ৷
ছেলেবেলা থেকে চাহ
স্বাধীন ভারত
খুলেছিলে তার লগে
চালের আড়ত ৷
গিয়াছিলে ছদ্মবেশে
নিজগৃহ ছাড়ি
দিয়াছিলে জার্মান ও
জাপানেতে পাড়ি ৷
রাসবিহারীর সেই
আজাদ হিন্দ দল্
হাতে তুলে দেয় সেতো
বাড়াইতে বল্
জয় করো সেই বলে
ঐ ইম্ফল্ ৷
ফিরিঙ্গি দুর করে
শান্তি বিরাজ
আন্দা-নিকোকে কর
শহীদ ও স্বরাজ ৷
আজাদ দলকে বলো
দিল্লি চলো
শয়তানি রাজত্বে
আগুন জ্বালো ৷
হল কি যে তারপর
জানেনাতো কেউ
তোমায় ঘিরিয়া শত
রহস্যের ঢেউ ৷
তবু , রয়ে গেলো অবদান
ভারতেরই বুকে
স্বাধীন ভারতে মোরা
আছি মহা সুখে ৷
এ ভারতের ভরসা
আশারই নিঃশ্বাস
হে মহা জ্যোতিষ্ক
নেতাজি সুভাষ ৷৷
