
নির্দয়
~রানু সরকার
উত্কণ্ঠিত ছিলাম, ভালবাসা ভেবে এখন ক্লান্ত,
সযত্নে ক্লান্ত শরীরকে গুছিয়ে রাখার চেষ্টা করছি।
উত্কণ্ঠিত ভাবে সতর্ক,ঈর্ষান্বিত হবো না,
আমার লেখা গুলো মন দিয়ে কি পড় কবি?
পড় না নিজেকে বড় মনে কর, আমি দুঃখিত
অনেক লেখাই তোমাকে নিয়ে।
তুমি খুবই নির্দয় কর্নন্তর করো না,
সত্যি টা জানা নেই তুমিই বলো, সাহিত্য রচনার ভঙ্গিতে মগ্ন থাকি।
মিষ্টি কথায় আবদ্ধ হবো না, যতই ঈর্ষান্বিত হও না কেন,
মৃদুমন্দ দিবারাত্রির স্মৃতি নিয়ে যতই পরিপুর্ণ
থাকো।
স্পর্ধা দেখি তোমার, পাশে বসিয়ে ব্যয় করে ছিলে কত কি,
এখন লজ্জিত, বলছো এসো আমার কাছে।
দেরিতে রূপদর্শন করলাম, ব্যর্থ কি আর হই,
তুমি ছিলে বিমর্ষ দিবারাত্রির অতিথি।
নিজেই পাইনি সুখের কখনো ছোঁয়া,
কেন করবো তোমায় নিয়ে স্নেহশীলতা।