কবিতাঃ নববর্ষের রঙ

~উমর ফারুক

বিদায়ের রাতের বাসর ঘরে নববধূর গায়ে
রং লাগে, ‘আমোদের রঙ’…
বছরের শেষান্তে আনন্দের ঝড়টা,
আজ বয়ে চলে —জনজীবনে,
বাল্য জীবনে ফিরে আসার রঙ মেখে
কাশবনের মাঝভেদে রাঙ্গিয়ে দেব…
সারা পথ নববর্ষের রঙে, রাঙাবো তোমাকেও।
রাঙাবো কালো মন কে।
নববর্ষের রঙে এই ঘুনে ধরা মনকে রাঙিয়ে,
জুই এর শুভ্রতার ছোয়াতে,
হাজারো দুঃখি মা’র নিঃস্ব গহীনে-
বাসা বাধা অজস্র দুঃখটাকে,
রাঙানো লাল আবিরের ছোয়ায়,
লাল আবিরের হলি খেলায় খেলবো এবার।

সেই বিষাদের ছায়া হয়ে পিছু নেওয়া
কু ভাবনাকে দূরে ঠেলে দিতে হবে! ….
নববর্ষের রঙ মেখে একটি সুগন্ধি পুস্পের সুঘ্রাণে,
মন মাতাবো ,মাতাবো সারা মহল্লা,
সারা রাষ্ট্র, সারা পৃথিবী,
সারা আকাশ, সারা জমিন..
যাবতীক সম্পদ রাঙিয়ে দেবো।
রাঙাবো আমার সমাজকে,
কালোর সংমিশ্রণে ছাওয়া এই সমাজ!
আনন্দে মাতয়ারায় পা বাড়াবো..
‘বাতাসে ভাসমান শীতের রেনুর সেই শিশিরকনা!
আমার মনে আছে,
পিছনের নববর্ষের সেই দিন,
মনে আছে নবীন শতাব্দীর নবীন এক পুস্পের
আগামী দিনে আবারও –
মাথা তুলে উঠে দারাবার সেই দিন!
নবীন বর্ষের শুভেচ্ছার রঙ মেখে আবারও
ঘাস ফড়িং এর মৃদূ নাচনভঙ্গি প্রত্যক্ষ-
করার সেই দিনে হাজির হয়েছি,
নান রঙের ফেরিওয়ালার গুনকীর্তনের সেই দিন,
‘নববর্ষ এসেছে নতুন করে সাজাতে,
নবীন খাদ্য গ্রহন করতে,
আসুন আমার সম্মুখে, অন্তত পক্ষে একটা আবিরের গোলা নিয়ে যান!’
নববর্ষের রঙে সাজাতে,
সুন্দর সভ্যতাকে লাল আবিরে রাঙাতে।