কবিতাঃ এইসব ফ্যাসিস্টরা……(শ্রীজাতের উপরে হামলার প্রতিবাদে)

~মোহাম্মদ সাদউদ্দিন

হিটলারও রেহাই পায়নি
ইতিহাসের নির্মমতা তাকে
মেনে নিতে হয়।
সীমালঙ্ঘনকারীকে ঈশ্বরও সহ্য করে না।
শ্রীজাত হামলাকারী
ফ্যাসিস্টদের চরম পরিণতি হবে
এক অজান্তে এরা
মিলিয়ে যাবে।