কালকে শুরু হচ্ছে এশিয়া কাপঃ যেগুলো আপনাদের জানা উচিৎ

কালকে শুরু হচ্ছে এশিয়া কাপঃ যেগুলো আপনাদের জানা উচিৎ

 

আগামী কাল থেকে সংযুক্ত আরব আমির শাহী তে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এখানে খেলতে চলেছে ছয়টি দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্থান, হংকং, আফগানিস্থান ও ভারত। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্থান ও হংকং। এবং গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্থান। ফাইনাল সহ মোট ১৩ টি ম্যাচ খেলা হবে।

এই এশিয়া কাপে প্রতিবারের মতই সবার নজর ভারত পাকিস্থান ম্যাচের উপর। এই দুটি দেশের জন্যই যেন মনে হয় এশিয়া কাপ আয়োজিত। ভারত বনাম পাকিস্থান ম্যাচ হতে চলেছে ১৯ সেপ্টেম্বর বুধবার। এই ম্যাচে নামার আগে দুটি দেশই ১ টি করে ম্যাচ খেলবে হংকং এর সাথে। পাকিস্থান খেলবে ১৬ তারিখে, ভারত খেলবে ১৮ তারিখে। দেখা যাক কোন দেশ কতটা পজিটিভ মনোভাবে এগিয়ে আছে?

কয়েকদিন আগেই ইংল্যান্ডে ভারত ৪-১ এ টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ডের কাছে। তাদের বোলিং অ্যাকশন এর সামনে ভারতের ব্যাটিং সাইড অত্যন্ত দুর্বল প্রমাণিত। সেখান থেকে দেখার বিষয় ভারত তার প্রথম ম্যাচে হংকং এর সাথে কতটা ভাল ফল করতে পারে, যদিও হংকং এশিয়া কাপে ২০১৭ থেকে তার সফর শুরু করেছে। আরও একটি বিষয় লক্ষণীয় যে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই টুর্নামেন্ট খেলছেন না। তার পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। কোহলির অনুপস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে রোহিতের দলের উপর সেটাই দেখার বিষয়। পাকিস্থানের ফাস্ট বোলার ফাহিম আশরাফ বলেছেন ‘নিঃসন্ধেহে ভারত একটি বিশ্বখ্যাত দল, বিরাট কোহলিকে ছাড়াও’। যদি ফাহিম আশরাফ নির্বাচিত হয় তাহলে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সে।

এই টুর্নামেন্টে সব থেকে সফল দল ভারত। ভারত এখনও পর্যন্ত ৬ বার এশিয়া কাপ পেয়েছে, শ্রীলঙ্কা নিয়েছে ৫ বার এবং পাকিস্থান পেয়েছে ২ বার। বাংলাদেশ এখনও পর্যন্ত একবারও এশিয়া কাপ জেতেনি।