ভারতের ইংল্যান্ড সফর, ৩ – ১ সিরিজে এগিয়ে ইংল্যান্ড

ভারতের ইংল্যান্ড সফর, ৩ – ১ সিরিজে এগিয়ে ইংল্যান্ড
আলিস্টার কুক, সেঞ্চুরি করার পর
অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা অসাধারণ ইনিংস খেলার পর

ইংল্যান্ডের ওভালে চলছে ভারত বনাম ইংল্যান্ড এর পঞ্চম টেস্ট।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩২২ রান করে। সর্বোচ্চ জস বাটলার ১৩৩ বল খেলে ৮৯ রান করেন, তারপর আলিস্টার কুক ৭১/১৯০, মঈন আলি ৫০/১৭০ রান করেন এবং ভারতের সর্বোচ্চ রবিন্দ্র জাদেজা ৩০ ওভার বল করে ৭৯ রান দিয়ে ৪ টি, জাস্প্রিত বুমরাহ ৮৩ রান দিয়ে ৩ টি ও ইসান্ত শর্মা ৬০ রান দিয়ে ৩ টি উইকেট পান।

জবাবে ভারত তার প্রথম ইনিংসে ৯৫ ওভার খেলার পর সমস্ত উইকেট হারিয়ে ২৯২ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রবিন্দ্র জাদেজা। তিনি ১৫৬ টি বল খেলে ১ টি ‘ছয়’ ও ১১ টি  ‘চার’ এর মাধ্যমে ৮৬ রান করেন। এরপর নতুন খেলোয়াড় হনুমা ভিহারি ১২৪ বল খেলে ৫৬ রান করে, অধিনায়ক বিরাট কোহলি ৭০ বলে রান করে ৪৯, ১০১ বল খেলে ৩৭ রান করে আজিঙ্কা রাহানে এবং ৫৩ ব অল খেলে ৩৭ রান করে লোকেশ রাহুল। এই ইনিংসে ইংল্যান্ড এর মঈন আলি ১৭ ওভার বল করে ৫০ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেয় এবং জেমস অ্যান্ডারসন ও বেন স্টোক ২ টি করে উইকেট নেয়। এই ইনিংসের শেষে ভারত ৪০ রানে পিছিয়ে থাকে।

পরের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১১২.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে ভারতের ঘাড়ে মোট ৪৬৩ রান চাপে। ভারত কে জিততে হলে ৪৬৪ রান প্রয়োজন। এই ইনিংসে ইংল্যান্ড এর হয়ে সর্বোচ্চ রান আলিস্টার কুক। তিনি ২৮৬ বলে ১৪ টি চারের মাধ্যমে ১৪৭ রান যোগ করেন। এরপর ১৯০ বলে ১২৫ রান করেন অধিনায়ক জো রুট। এই দুইজনের ঝোড় ইনিংসের মাধ্যমে ইংল্যান্ড ভারতের সামনে রানের পাহাড় খাড়া করে তোলে। এদিকে ভারতের হয়ে হনুমা ভিহারি মাত্র ৯.৩ ওভার বল করে ৩৭ রানের মধ্যেই ৩ উইকেট গ্রহণ করে, রবিন্দ্র জাদেজা ৪৭ ওভার বল করে ১৭৯ রান দিয়ে ৩ টি উইকেট গ্রহণ করে এবং মহম্মাদ সামি প্রথম ইনিংসে ভাল ফল করতে না পারলেও এই ইনিংসে ২৫ ওভার বল করে ১১০ রান দিয়ে ২ টি উইকেট গ্রহণ করে। এত কিছুর পরেও ইংল্যান্ড কে রানের পাহাড় খাড়া করা থেকে বিরত রাখতে সক্ষম হয়ে উঠতে পারেনি ভারতীয় দল।

খেলার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। খেলা আরম্ভ হওয়ার ২.৩ ওভারেই শেখর ধাওয়ান ৬ বল খেলে ১ রানে আউট হয়ে যায় এবং ঐ ওভারেই ০ রান করে চেতস্বর পূজারা তার পরের ওভারেই (৩.২) বিরাট কোহলি ১ বল খেলে ০ রানে সাজ ঘরে ফিরে যায়। এই সাজ ঘরে ফেরার ধারাবাহিকতা রুখে দিয় লোকেশ রাহুল (৪৬), আজিঙ্কা রাহানে (১০) মাঠে টিকে থাকে। চতুর্থ দিনের খেলার শেষে ভারত দাড়ায় ৫৮ – ৩ এ।

ভারতকে জিততে হলে এখনো ৪০৬ রান প্রয়োজন। হাতে মাত্র ৭ টি উইকেট। এখন দেখার বিষয় ভারত কত উইকেটে জেতে অথবা ইংল্যান্ড কত রানে তাদের জয় হাসিল করে।

এর আগের ম্যাচের ফলাফল এক নজরে……

প্রথম ম্যাচ, বারমিংহাম,  ভারত  ১৬২ ও ২৭৪, ইংল্যান্ড ১৮০ ও ২৮৭, ইংল্যান্ড ৩১ রানে জেতে

দ্বিতীয় ম্যাচ, লন্ডন, ভারত ১৩০ ও ১০৭, ইংল্যান্ড ৩৯৬/৭ ঘোষিত, ইংল্যান্ড এক ইনিংস ও ১৫৯ রানে জেতে,

তৃতীয় ম্যাচ, নটিংহাম, ইংল্যান্ড ৩১৭ ও ২৭৩, ভারত ৩৫২/৭ ঘোষিত, ও ৩২৯, ভারত ২০৩ রানে জেতে,

চতুর্থ ম্যাচ, সাউদাম্পটম, ভারত ১৮৪ ও ২৭৩, ইংল্যান্ড ২৭১ ও ২৪৬ ইংল্যান্ড ৬০ রানে জেতে,