
গত কিছু দিন ধরে উত্তর ও মধ্য ভারতের মতো পঙ্গপালের উৎপাতে নাজেহাল অবস্থা পাকিস্তানের। পঙ্গপাল ঠেকাতে ব্যর্থ পাকিস্তান কিছুটা বাধ্য হয়েই সাহায্য চায় বন্ধু দেশ চীনের কাছে। হতাশ করেনি চীন, পাকিস্তানে হংস সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেয় চীন। প্রায় ১ লাখ প্রশিক্ষণ প্রাপ্ত হাঁস পঙ্গপাল দমনের জন্য পাকিস্তানে পাঠাবে চীন সরকার।
বালুচিস্তান ও পাঞ্জাবের কিছু অংশ যেগুলো পঙ্গপাল দ্বারা বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সে সমস্ত স্থানে পর্যবেক্ষণ করতে গিয়েছেন চীনা বিশেষজ্ঞরা।
কাশ্মীর সংলগ্ন চীনের জিনজিয়াং প্রদেশে জমায়েত করা হয়েছে ১ লাখ হাঁস। এই হাঁস গুলোকেই প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে পাকিস্তানে বলে খবর পাওয়া গিয়েছে।
চীনা বিশেষজ্ঞ লু লিচির কথা অনুযায়ী এই হাঁসগুলি পঙ্গপাল ধংসে বিশেষ ভূমিকা পালন করবে। কারণ, তিনি জানিয়েছেন যে এই ধরনের হাঁস গুলির কয়েকটি বিশেষ গুন রয়েছে যা কিনা ধংসে বিশেষ কাজে লাগবে।
১) এরা দলবদ্ধভাবে থাকতে ভালবাসে যা বিশেষ কাজে লাগে, অল্প সময়ে অনেক বেশি পঙ্গপাল খেয়ে ফেলতে। ২) একটি হাঁস একদিনে প্রায় ২০০ টি পঙ্গপাল খেয়ে ফেলতে পারে যা কোন মুরগি বা অন্য কোন প্রাণী পারে না।
এই হাঁস গুলি যে পঙ্গপাল দমনে সক্ষম চীন তা ২০০০ সালে প্রমাণ করে দিয়েছিল যখন চীনে পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়ে
ছিল। পাকিস্তানের এই দুর্দিনে বন্ধু চিনের এই হংস বাহিনী কতটা কাজে আসে সেটাই এখন দেখার।