
ঘটনা ছত্রিশগড়ের কোরবা জেলার। উনিশ বছরের সাওন সাই ও তার বান্ধবী ১ সেপ্টেম্বর বাজার থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় ২ যুবক ইশ্বর দাস ও খেম নামে দুজন তাদের কে আটকায় এবং কেন তারা একসাথে ঘুরছে এই অভিযোগ তুলে সাই কে মেরে অজ্ঞান করে দেয় এবং মেয়েটাকে দুজন মিলে ধর্ষণ করে।
এই ঘটনার ২ দিন পর ৩ সেপ্টেম্বর সেই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার বান্ধবী কে বাচাতে না পারার দুঃখে আত্মহত্যা করেছে বলে ধারণা।
ওই ঘটনার ১২ দিন পরে মেয়েটি একলা থানাতে আসে এবং ধর্ষক ইশ্বর দাস ও খেম এর বিরুদ্ধে অভিযোগ জানায়। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে অভিযুক্ত দুজন ও মেয়েটার বাড়ি একইগ্রামে।
