
দিনকাল ডেস্কঃ একটি সরকারি অফিসিয়াল মিটিং-এ উত্তর প্রদেশের মখ্যমুন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে ভালভাবে রাখার জন্য আলাদাভাবে গোশালা নির্মাণের আদেশ দিয়েছেন। একই সঙ্গে মিটিং – উপস্থিত ছিলেন অরুপ চন্দ্র। তিনি বলেন আলাদা ভাবে কমিটি তৈরি করতে হবে যে, কমিটি যত তাড়াতাড়ি সম্ভব গরু রাখার জন্য একটি ভাল পরিবেশে গরু বসবাস করতে পারে তার আয়োজন করবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার সরকারী ভাবে বিবৃতি দিয়েছেন প্রতিটি জেলার পঞ্চায়েত পর্যায়ে ৭৫০টি গরু রাখার ব্যবস্থা করতে হবে। যেখানে উপযুক্ত সহকারে খারার, জলের,সুন্দর পরিবেশে গরু গুলি থাকতে পারে। প্রতি ১৬ মিউনিসিপ্যালিটির জন্য ১০ কোটি টাকা দেওয়া হবে এবং প্রত্যেক গোশালাকে ১.২ কোটি টাকা করে দেওয়া হবে। লখনউ মিউনিসিপ্যাল এখনই গোশালা নির্মাণ করে ফেলেছেন। যে দেশে ভারতীয় সাধারণ জনগণের নিরাপত্তা নেই সেই দেশে এতো গরু নিয়ে উৎপাত কেন? তাহলে মানুষের চেয়ে গো-জাতির মুল্য বেশী হয়ে গেছে। গো- রক্ষার নামে মানুষকে মেরে ফেলা হচ্ছে তাতে কিছু আসে যায় না।