সম্প্রীতির আহ্বান জানিয়ে ফুরফুরায় দুঃস্থদের শীতবস্ত্র প্রদান

সম্প্রীতির আহ্বান জানিয়ে ফুরফুরায় দুঃস্থদের শীতবস্ত্র প্রদান

দিনকাল ডেস্কঃ সম্প্রীতির আহ্বান ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ফুরফুরা শরীফে শীতবস্ত্র প্রদান করা হল। শনিবার এই কর্মসূচীর আয়োজক সংগঠন ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্ট। ঐ দিনের শীতবস্ত্র প্রদান কর্মসূচির সূচনা করেন বিশিষ্ট লেখক- কবি – সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন। এ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর আবু বকর সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন পীরজাদা মেহরাব সিদ্দিকী, স্বামী শান্তনানন্দিজী মহারাজ, সৈয়দ সাজ্জাদ হোসেন, মহাম্মদ ইলিয়াস প্রমুখ। এদিন বিকেলে এক ভাব-গম্বীর পরিবেশে ৩০০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। এ দিন কবি সাদউদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয় ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। এ দিন মোহাম্মদ সাদউদ্দিন তার লেখা ‘দুই বঙ্গের স্মরনীয় মুসলিম’ বইটি ট্রাস্টকে তুলেদেন। বইটি গ্রহণ করেন ট্রাস্টের কর্ণধর মুফতি গোলাম হাবিব।

তিনিই এ দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ঐ দিন বক্তারা বিজেপি-র দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর তীব্র নিন্দা করেন। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের সামাজিক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।