
ব্যাঙ্গালোরঃ গত ৮ই এপ্রিল তিন যুবক মুসলিম সেজে পুলিশের উপরে থুতু নিক্ষেপ করলে বিতর্ক ছড়ায় সারা দেশে। মুসলিমদের নিয়ে আলাপটকা মন্তব্য করতে থাকে সুযোগসন্ধানী হিন্দুত্ববাদীরা। গত শনিবার পুলিশ সেই তিন যুবককে গ্রেফতার করে জানতে পারে তাদের আসল পরিচয়। জানতে পারে আসলে তারা হিন্দু। তাদের নাম মহেশ, শ্রীনিবাস এবং অভিষেক।
গত ৮ই এপ্রিল তিন যুবক পুলিশের উপরে থুতু ছেটায়, পুলিশ ধরতে গেলে তাদের হাতে কোরান্টাইন এর সিল দেখায় এবং বলে তারা মুসলিম এবং করোনা ভাইরাসে আক্রান্ত। এরপরে তারা অটো রিক্সা করে চম্পট দেয়।
এরপরে পুলিশ তাদের ধরতে বল্লাকেরে এলাকাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতার করে মেডিক্যাল চেকআপে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের আবার কোরান্টাইন করা হয়েছে। সেইসাথে তাদের উপরে কেস দায়ের করা হয়েছে বলে প্রেস কনফারেন্সে জানিয়েছেন পুলিশ মুখপাত্র শিবামূর্তি। তিনি আরো জানিয়েছেন তারা ঝামেলা বাধানোর উদ্দেশ্য নিয়েই মুসলিম সেজে পুলিশের উপরে থুতু ছিটিয়েছিল।