রাম মন্দির আমরা তৈরি করবই কারণ সুপ্রিম কোর্ট আমাদের – বিজেপি

রাম মন্দির আমরা তৈরি করবই কারণ সুপ্রিম কোর্ট আমাদের – বিজেপি

দিনকাল ডেস্কঃ বিজেপি নেতাদের আলাপটকা মন্তব্য নতুন কিছু নয়। মোদী থেকে যোগী, তোগাড়ীয়া থেকে সাধ্বী সবাই তাদের মন্তব্যের জন্য বিখ্যাত। আবার সেটাতে যোগ হল আরেকটা নাম।

বাহরাইচে একটি প্রেস কনফারেন্স করার সময় আবারো বিতর্কিত মন্তব্য করে বসল মুকুট বিহারী বর্মা, যোগী আদিত্যনাথ সরকারের একজন মন্ত্রী।

তিনি বলেন “অযোধ্যায় রাম মন্দির আমরা তৈরি করবই কারণ সুপ্রিম কোর্ট আমাদের। আইনব্যবস্থা, শাসকদল, এই দেশ এবং সাথে সাথে রাম মন্দির ও আমাদের। তিনি আরো বলেন যে যদিও বিজেপি সরকার ক্ষমতায় এসেছে উন্নয়নের কথা বলে, তবুও রাম মন্দির আমরা তৈরি করবই কারণ আমাদের পার্টি এটা করার জন্য বদ্ধ পরিকর।”

এমন সময়ে তিনি এই কথা বললেন যখন সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ নিয়ে কেস চলছে।

আগস্টে উত্তরপ্রেদেশের উপ মুখ্যমন্ত্রী কেশভ প্রসাদ বলেছিল যে রাম মন্দির তৈরি করা নিয়ে পার্লামেন্টে আইন করা হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠতা পেলে সেটা করা হবে।

এই মন্তব্য আসার পরেই বিপক্ষ দল থেকে প্রচন্ড ভাবে বিজেপি সমালোচনায় পড়ে।