শ্রীলঙ্কায় মুসলমানরা সহিংসতার শিকার

শ্রীলঙ্কায় মুসলমানরা সহিংসতার শিকার

দিনকাল ডেস্কঃ ইস্টার সানডের হামলাকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় মুসলিম মালিকানাধীন বেশকিছু দোকান, বাড়িঘর ও যানবাহনে হামলা হয়েছে। আজ সোমবার (৬ মে) দেশটির নেগোম্বো শহরে এই হামলা হয়। হামলার পর শহরটিতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে সেদেশের রোমান ক্যাথলিক চার্চ। এক বিবৃতিতে খ্রিষ্টানদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আহ্বান জানানো হয়েছে অ্যালকোহল পরিত্যাগের।দেশটির একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, সর্বশেষ সংঘর্ষের পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে আরো কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ইস্টার সানডে হামলার পর অনুমোদিত জরুরি আইনের অধীনে সবার বিচার হবে।বার্তা সংস্থা এএফপিকে ওই কর্মকর্তা জানান, ‘সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। যদিও আমরা তাৎক্ষণিকভাবে কেবল দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। আরো অনেককে শনাক্ত করা হয়েছে। তাদেরকেও ধরা হবে।’ তিনি বলেন, ‘অ্যালকোহল পানের পর দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিতর্ক সংঘর্ষে রূপ নেয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুসলিম মালিকানাধীন  ব্যবসাপ্রতিষ্ঠানে পাথর ছোড়া হচ্ছে। উগ্রবাদীরা  কয়েকটি বাড়িতে আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ছাড়া ঘরের জানালার কাচ ও যানবাহনে হামলা করতে দেখা যাচ্ছে তাদেরকে।দিকে, নেগোম্বো শহরে কারফিউ জারির পর শহরটিতে নিরাপত্তার বাহিনীর শত শত সদস্যকে টহল দিতে দেখা গেছে। এই শহরেই সেন্ট সেবাস্তিয়ান গির্জা অবস্থিত। ইস্টার সানডের দিনে যে তিন গির্জায় বোমা হামলা চালানো হয়েছিল সেন্ট সেবাস্তিয়ান তার একটি। গির্জাটি রাজধানী কলম্বোর উত্তরাঞ্চল থেকে ৪০ কিলোমিটার দূরে।কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিত বলেন, ‘আমি সব ক্যাথলিক ও খ্রিষ্টান ভাইবোনদেরকে শান্ত থাকার  আহ্বান জানাচ্ছি। একজন মুসলমানের ওপরও যেন হামলা না হয়। কারণ তাঁরাও আমাদের ভাই, তাঁরাও আমাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। অতএব, তাঁদের ওপর হামলা করা থেকে বিরত থাকুন। শ্রীলঙ্কার সকল সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন।’ 

আর্চবিশপের মুখপাত্র এডমান্ড তিলকারত্নে বলেন, ‘আর্চবিশপ নেগম্বো শহর পরিদর্শন করেছেন। তিনি শহরের মসজিদের ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। একইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক প্রধান শহরটির বারগুলো বন্ধ রাখতে।’ গত ২১ এপ্রিল ইন্টার সানডের দিন শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন বিলাসবহুল হোটেলসহ মোট আটটি স্থানে বোমা হামলা হয়। এতে আড়াই শ জানেরও বেশি লোক নিহত হয়। আহত হয় অন্তত ৫০০ জন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকও ছিলেন।নিহতদের মধ্যে বেশি ছিল নেগোম্বো শহরে অবস্থিত সেন্ট সেন্ট সেবাস্তিয়ান গির্জায়। গির্জাটিতে নিহতের সংখ্যা ছিল শতাধিক।

(সংগ্রহ)