বিশিষ্ট তরুণ কণ্ঠ শিল্পী আরোফিন রানা ও তার বাবা পলাশ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

বিশিষ্ট তরুণ কণ্ঠ শিল্পী আরোফিন রানা ও তার বাবা পলাশ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

দিনকাল ডেস্কঃ আজ কলেজ স্কোয়ারের  নিকট ‘বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’ এর পরিচালনায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিশিষ্ট তরুণ কণ্ঠ শিল্পী আরোফিন রানা ও তার বাবা পলাশ চৌধুরী কে সংবর্ধনা দেওয়া হয় । নতুন এই শিল্পী তার প্রতিভাকে তুলে ধরে অল্প দিনের মধ্যে বহু মানুষের মন জয় করে নিয়েছেন। তার এই প্রতিভা দেখে গুণী জনের মত সে একদিন বড় মাপের শিল্পীতে পরিণত হবে। সংগঠনের কর্মকর্তা রাধাকান্ত  সরকার বলেন, আমাদের দেশে প্রতিভা আছে, আমরা লালন- পালন করতে পারি না। আরোফিন  আরও বড় হবে। এ দিন কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এই সংগঠন  গত 2002 সাল থেকে এই সমস্ত অনুষ্ঠান করে আসছে।