
দিনকাল ডেস্কঃ আজ বিহারের বৈশালী জেলার শাহ্দায় বজুরগ স্টেশনের কাছে ভোর রাত ৩ টা ৫৪ মিনিটে দিল্লী-বাউন্ড সিমাঞ্চল এক্সপ্রেস টেনটি লাইন চ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। তাতে ৭ জন যাত্রী মারা গিয়েছে। আরও অনেকে আহত হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটির ১নং এসি কোচ বি-৩ , তিনটি স্লিপার কোচ এস-৮, এস-৯, এস-১০ এছাড়া চারটি কামরা লাইন চ্যুত হয় বলে জানিয়েছেন রেল মুখ্য অধিকর্তা রাজেশ কুমার। ইতিমধ্যে রেলের মেডিক্যাল টিম ডাক্তার নিয়ে পৌঁছেছে, সঙ্গে দুটি এন ডি আর এফ টিম এসে পৌঁছে গেছে ঘটনা স্থলে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। দ্রুতগতি থাকাকালীন সময়ে ট্রেনটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজেশ কুমার।