
ইংরেজি ওয়েবপোরটাল দ্য ওয়ার ডট ইন রাফালে ডিল নিয়ে ভিডিও শো করায় এই মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬০০০ কোটি টাকার মামলা করল অনিল অম্বানির রিলায়েন্স।
দ্য কুইন্ট কে দেওয়া সাক্ষাৎকারে দ্য ওয়ার এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক এম কে ভেনু বলেন “আমরা আদানি বা অম্বানিদের কে লক্ষ্য করে কখনোই প্রশ্ন করিনি, আমরা প্রশ্ন করেছি সরকারকে, তারপরেও কেন এই কোম্পানিগুলো এত আগ্রহ দেখাচ্ছে”।
তিনি আরও যোগ করেন, “যখন থেকেই রাফালে ডিল এর কথা প্রেস এর কাছে এসেছে তখন থেকেই তারা মিডিয়া কে চুপ করার চেষ্টা করে চলেছে। আমরা যা করছি সবকিছুই সাধারণের মানুষের স্বার্থে”।
শুধু TheWire.in নয়, NDTV এর বিরুদ্ধে ১০০০০ কোটি টাকা, TheCitizen.in এর প্রতিষ্ঠাতা সীমা মুস্তফার বিরুদ্ধে ৭০০০ কোটি, The National Herald এবং আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এর বিরুদ্ধে ৫০০০ কোটি টাকা করে মামলা করেছে অনিল অম্বানির রিলায়েন্স।
স্ক্রল ডট ইন এর রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত রিলায়েন্স ৮৫,৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছে। যা এখন পর্যন্ত ভারতের ইতিহাসে সর্বোচ্চ মানহানির মামলা।