বাবরি মসজিদ কেসের জন্য আমার প্রোমোশন আটকে গেছেঃ সিবিআই বিচারপতি

দিনকাল ডেস্কঃ সিবিআই কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টে  পিটিশন দিয়ে জানিয়েছে যে বাবরি মসজিদ মামলা দেখার জন্য তার প্রোমোশন আটকে গেছে। তিনি আরো বলেছেন ২০১৭ সালে এলাহাবাদ হাইকোর্ট তাকে জেলা কোর্টে নিয়োগ দিলেও সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুযায়ী যারা বাবরি মসজিদ শুনছে তাদের কে ট্রান্সফার করা যাবে না। ফলে তিনি এলাহাবাদ হাইকোর্ট এর নির্দেশ অনুযায়ী তিনি কাজে যোগ দিতে পারেননি।

তিনি আরো বলেছেন যে তিনি প্রায় বার্ধক্যে পৌছতে চলেছেন এমনকি তার যারা জুনিয়র ছিল তারা পর্যন্ত প্রমোশোন পেয়ে জেলা কোর্টের বিচারপতি হয়েছেন কিন্তু তিনি সেই একই জায়গাতে থেকে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ কেসে লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী সহ বিজেপির বড় বড় নেতার বিরুদ্ধে বাবরি মসজিদ ষড়যন্ত্রের মামলা করেন এবং রায়বেরেলির ম্যাজিস্ট্রেট কোর্টে ট্রান্সফার করেন। কোর্ট আরো নির্দেশ দেয় যতদিন পর্যন্ত না ট্রায়াল শেষ হচ্ছে নতুন কোন ট্রায়াল হবে না এবং সেই সাথে সেই ট্রায়ালে যারা যুক্ত তাদের কে সেটা শেষ করতে হবে।

1992 সালের ৬ ডিসেম্বর এই ঐতিহাসিক স্থান কে ধ্বংস করে হিন্দুত্ববাহিনীরা। অটল বিহারী বাজপেয়ীর জালাময়ী ভাষণ ও লালকৃষ্ণ আডবানীর রথযাত্রা সবকিছু দিয়ে পরিকল্পনা মাফিক এই ১৫ শতাব্দীর ঐতিহাসিক স্থাপত্য কে ধ্বংস করে উগ্র হিন্দুদ্ববাহিনীর লোক।

বাবরি মসজিদ আজো ন্যায়বিচারের অপেক্ষায়।