সিদ্দিকুল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমিয়ত ও এ আই ইউ ডি এফ কংগ্রেসে

সিদ্দিকুল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমিয়ত ও এ আই ইউ ডি এফ কংগ্রেসে

 দিনকাল ডেস্কঃ যিনি জমিয়তে উলামায়ে হিন্দের সর্বেসর্বা। ভাবতেন সেই তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দলবল শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসেই যোগদান করলেন। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে ( বিধান ভবন) আনুষ্ঠানিক ভাবে জমিয়তে ওলামায়ে হিন্দ ও তার রাজনৈতিক সংগঠন এআই ইউডিএফ কার্যত কংগ্রেসেই যোগদান করলেন। জমিয়তের শীর্ষ নেতৃত্বের হাতে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রাজনৈতিক মহল মনে করছে হয়তো অদূর ভবিষ্যতেও সিদ্দিকুল্লাহ চৌধুরী যোগদান করবেন আশা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৮৪, ১৯৮৯ ও ১৯৯৮ সালে সিদ্দিকুল্লাহ চৌধুরী অবিভক্ত বর্ধমানের তৎকালীন কাটোয়া লোকসভা কেন্দ্রে সিপিআই (এম)-এর বিরুদ্ধে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাঝে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। তারপর রাজনৈতিক সংগঠন হিসাবে তিনি গঠন করেন পিডিসি আই। পরে এই সংগঠনের নাম পরিবর্তিত হয়ে হয় এআইইউডিএফ। এক সময় তিনি ঘোর তৃণমূল বিরোধী ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি তৃণমূলে যোগদেন এবং মন্ত্রী হন। কিন্তু তৃণমূলের কাছে জমিয়ত বা এআইডিএফ সে ভাবে মর্যাদা না পাওয়ায় তারা কংগ্রেসে যোগ দিল বলে রাজনৈতিক মহল মনে করছে। সোমেন মিত্র-র দক্ষ সাংগঠনিক ক্ষমতার জেরে অনেক বাম নেতাও আগামী দিনে কংগ্রেসে যোগ দেবেন বলে রাজনৈতিক মহল মনে করছে।