
দিনকাল ডেস্কঃ আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ভূমিধসের ফলে ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় সুনামি আঘাত করেছে। এখন পর্যন্ত খবর পাওয়া মতে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৩ জন। আহতের পরিমাণ ১৪৫৯ জনের অধিক। নিখোঁজ হয়ে আছে প্রায় ১২৮জন। এটি জানানো হয় ইন্দোনেশিয়ার এক বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে সোমবারে । জাভা ও সুমাত্রায় ভুমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর আগে ২০০৪-র ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ভুমিকম্পে মারা গিয়েছিল প্রায় ১.৫ লাখেরও বেশি। এবারও ঠিক ২০০৪ সালের ২৬ ডিসেঃ মত ২০১৮-র ২৩ ডিসেম্বরে ভূমিকম্পের বিপর্যয় নেমে আসল ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার উপকূলবর্তী জনবাসির উপর।এই বছরেই দুবার ভুমিকম্প হয়ে গেল।