
দিনকাল ডেস্কঃ বাসে উঠে জায়গা না পাওয়া, প্রচন্ড ভিড় বাসে দাঁড়িয়ে সহযাত্রীর বগলের দুর্গন্ধ নিয়ে যাতায়াত করা আমাদের নিত্যদিনের সাথী হয়ে দাড়িয়েছে। প্রত্যেকদিন কাজে যাওয়া থেকে ফেরত আসা আমাদের কে নির্ভর করতে পাবলিক বাস সার্ভিস এর উপর।
কিন্তু জানেন কি কেন আমাদের কে এত কষ্ট করে যাতায়াত করতে হয়? চলুন জেনে আসি-
সমস্ত ভারতবাসীকে যদি আরামে যাতায়াত করতে হয় তাহলে প্রয়োজন পড়বে ৩০ লক্ষ বাসের। বর্তমানে ভারতে বাস রয়েছে ১৯ লাখ, এর মধ্যে মাত্র ২ লাখ ৮০ হাজার সরকারী বাস। বাকিটা পুরোই প্রাইভেট বাস।
চিনে যেখানে ১০০০ লোক পিছু ৬ টি বাস সেখানে ভারতে ১০০০০ (দশ হাজার) লোক পিছু ৪ টি বাস। ভালো করে লক্ষ্য করবেন কিন্তু চিনের ক্ষেত্রে ১০০০ পিছু কিন্তু ভারতের ক্ষেত্রে ১০০০০ লোক প্রতি।
তাহলে বুঝতেই পারছেন সমস্যাটা কোথায়, যতই ভাবুন না কেন সারাদিন অফিসের ঝামেলার পরে আরামে বাড়ি যাবেন, যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আরামে বাড়ি যাওয়ার কথা শুধু চিন্তা করাই হবে বাস্তবে পূরণ হবে না।
পরিবহন মন্ত্রী নিতীন গডকড়ি বলেন এই সমস্যার সমাধানে ব্যক্তিগত উদ্যোগ বাড়ানোর কথা বলেন। তিনি গাড়ি কোম্পানি সহ ব্যক্তিগত মালিকানায় পরিবহন ব্যবসায় নামার জন্য উদ্বুদ্ধ করেন।

