দূষণের কারণে দিল্লীতে সকালে প্রাতঃভ্রমনে বেরোতে ভয় পায়ঃ সুপ্রিমকোর্টের বিচারপতি

দিনকাল ডেস্কঃ দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ  দিন দিন এতোই বেড়ে চলেছে যে তা মানুষ আজ সুস্থভাবে বাঁচার ক্ষমতা হারিয়ে ফেলছে। যার প্রতিফল ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত দিল্লীবাসীকে। বায়ু দূষণের ফলে মানুষের দেহে অনেক ক্ষতি কারক প্রভাব পড়ে যেমন, মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়, মানসিক কর্মক্ষমতা কমে যায়। বায়ু দূষণের কু-প্রভাব দিল্লির মতো এক বড় শহরকে গ্রাস করে ফেলেছে। যার ফলে আজ অতিষ্ঠ হয়ে পড়েছে দিল্লিবাসী।

দিল্লির বায়ু দূষণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি অরুণ মিশ্র মঙ্গলবার সুপ্রিম কোর্টে বলেন, “দূষণের কারণে আমি সকালে প্রাতঃভ্রমনে যেতে পারিনা”। দিল্লিতে কি হচ্ছে? এত দূষণ! মানুষ তাদের ঘর থেকে বের হতে পারে না,” বলেছেন সরকারি আইন কর্মকর্তা সলিসিটার জেনারেল তুষার। তাই এই বিষময় বাতাস কে নিয়ন্ত্রণ করতে হলে খুব শীঘ্র দূষণ নিয়ন্ত্রণ আইন কে ভালভাবে পরিচালনা করার জন্য কেন্দ্র সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে এবং বায়ু দূষণ সম্পর্কে সচেতনামূলক অভিযান চালাতে হবে বলে জানান এই বিচারপতি।