এশিয়ান গেমসে তিনটি পদক জয়ী হিমা দাস কে গুয়াহাটি এয়ারপোর্টে দৌড়ানো ট্র্যাকের মত কার্পেট পেড়ে অভ্যর্থনা জানানো হয়। ইন্দোনেশিয়ায় সদ্য সমাপ্ত হওয়া এশিয়ান গেমসে আসামের এই মেয়ে ৩টি মেডেল জিতে ভারত সহ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসে ভারত সর্বমোট ৬৯ টি পদক পেয়েছে। ৬৯ টি পদকের মধ্যে সোনা জিতেছে ১৫ টি, রুপো ২৪ এবং ব্রোঞ্জ ৩০ টি।
২০১৮ এশিয়ান গেমসে ৪৫ টি দেশ অংশগ্রহন করেছিল, পদক অনুযায়ী ভারতের অবস্থান ৮ নম্বরে।
২০১৪ সালে ইনচিয়নে হওয়া এশিয়ান গেমসে ভারত ৫৮ টি পদক পেয়েছিল।

