ফ্লিপকার্ট এর গ্রুপ সিইও পদ থেকে পদত্যাগ করলেন বিনি বনশল

দিনকাল ডেস্কঃ এই মুহূর্তের ভারতের ১ নম্বর অনলাইন পণ্য বিক্রেতা ফ্লিপকার্ট এর গ্রুপ প্রধান বিনি বনশল পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে ব্যক্তিগত গড়মিলের অভিযোগে। মাস কয়েক আগে আমেরিকান রিটেল জায়ান্টস ওয়ালমারট ফ্লিপকার্ট রেকর্ড  প্রায় ১ লাখ কোটি ভারতীয় টাকায় কিনে নেয়। এরপরে ফ্লিপকার্ট এর সহ প্রতিষ্ঠাতা সচিন বনশল বেরিয়ে যায়। থেকে যান আরেক সহ প্রতিষ্ঠাতা বিনি বনশল। তিনি গ্রুপ সিইও পদ থেকে ছাড়লেও বোর্ডে থাকলেন।

উল্লেখ্য, তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের স্বপক্ষে কোন প্রমাণ খুঁজে পায়নি বলে জানিয়েছে তদন্তকারী দল।