কালিয়াচকের জালালপুরে শীতবস্ত্র বিতরণ

দিনকাল ডেস্কঃ উত্তরবঙ্গ কাওমী একতা মঞ্চের উদ্যোগে  জালালপুর বাজার প্রঙ্গনে ২৩ শে ডিসেম্বর দুপুর ১.৩০টায় হয়ে গেল এক বর্ণাঢ্য শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবি সাফিকুল ইসলাম সাহেব, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশ মৌজা ঈদগাহের সম্পাদক হাজী নুর হোসেন সাহেব, জেলাপরিষদ সদস্য হাজী কেতাবুদ্দিন সাহেব, ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুর রাউফ সহ সংগঠনের সদস্যরা। এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় ২৫০জন দুঃস্থ ও গরীব মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

ঐ অনুষ্ঠানেই এলাকার চারজন মেধাবী দুঃস্থ ছাত্রকে অর্থিক অনুদান দেওয়া হয়। যখন শীতের হিমেল হওয়ায় নাকাল জন জীবন তখন উত্তরবঙ্গ কাওমী একতা মঞ্চের এমন এক মহতী উদ্যোগ সাধুবাদের দাবি রাখে। সংগঠনের সম্পাদক ডাঃ জিয়াউর রহমান বলেন প্রতিবছরের ন্যায় আমরা দুঃস্থ, গরীব মানুষের পাশে দাঁড়াতে পেরে ভীষণভাবে খুশি, আগামি দিনে আমরা আরও বেশি সংখ্যক মানুষকে বস্ত্র দেওয়ার অভিপ্রায় রাখি।অনুষ্ঠানের মূল উদ্যোতা ও সঞ্চালক হাসিম আব্দুল হালিম বলেন আগামী দিনে আমাদের সংগঠন আরও এমন অনেক সামাজিক কর্মসূচী পালন করবে আশা রাখছি।