দিনকাল ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামাতে নিহত জওয়ানদের আত্মার শান্তি কামনা ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ধিক্কার জানাতে সংগ্রামপুর স্টেশন থেকে থেকে খাঁপুর, প্রায় দু কিলোমিটার রাস্তা হাতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। মিছিল শেষে শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে নিহত জওয়ানদের প্রতি আত্মার শান্তি কামনা করেন। মন্ত্রী জানান, সন্ত্রাসবাদ দমন করতে সারা দেশের মানুষ এক হয়েছে। যারা এই বর্বরচিত হামলা চালিয়েছে, তাদের কঠর শাস্তি দেওয়া দরকার। এই ঘটনা খুবই বেদনা দায়ক।
Posted inখবর
