
দিনকাল ডেস্কঃ শবরীমালা কান্ডে নতুন মোড়। ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপে কেরালা বিজেপির রাজ্য সভাপতি শ্রীধরণ পিল্লাই কে বলতে দেখা যায় যে, ‘মন্দির বন্ধ করার আগে পুরোহিত আমার সাথে আলোচনা করেছে এবং তারপরেই মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দরজা বন্ধ সভাঘরে সভায় বিজেপি কর্মীদের সামনে বলতে দেখা যায় ‘সবাই বিজেপির এজেন্ডার সামনে আত্মসমর্পণ করেছে’।
শবরীমালা ইস্যু আমাদের জন্য একটি সোনালী সুযোগ, শবরীমালা নিয়ে আমরা আমাদের এজেন্ডা তাদের সামনে রেখেছি এবং তারা সবাই মেনে নিয়েছে। এখন আমরা এবং শত্রুরা ছাড়া কেউ নেই।
শ্রীধরণকে আরো বলতে শোনা যায় যে, শবরীমালা নিয়ে যে পুরো প্রতিবাদ হচ্ছে সেটা পুরোটাই বিজেপির পূর্ব পরিকল্পিত। এবং আমাদের কর্মীরা সেটা সফলভাবেই করেছে। উদাহরণ স্বরুপ আইপিএস শ্রীজিত যখন দুজন মহিলা কে নিয়ে মন্দিরে যায় তখন বিজেপির যুব মোরচা নেতারাই লোকেদের কে এক জায়গায় করে তাদের কে মন্দিরে ঢুকতে বাঁধা দেয়।
Source: TheNewsMinute