মদ খেয়ে উর্দি গায়ে ভিক্ষারত কনেস্টেবল

মদ খেয়ে উর্দি গায়ে ভিক্ষারত কনেস্টেবল

‘‘বাবু পাঁচ টাকা দিন’’! — আওয়াজটা সুনে ঘুরে দাড়াতেই দেখা মিলল ব্যক্তিটির। গায়ে খাকি উর্দি, কাঁধে ‘শোল্ডার ব্যাজ’, লেখা আছে “WBP” – ঘুরতে-ফিরতে সটান হাত বাড়িয়ে দিয়ে বলছেন কথা চারটি।

দেখে চক্ষু চড়কগাছ। এ কী, পুলিশের নতুন কায়দায় ‘তোলা’ আদায়! অনেকে বহুরূপী ভেবে তাঁকে টাকা দিচ্ছিলেন। ‘তোলা’ আদায়ের কথা কানে যেতেই শ্যামলবাবুর নাক ছিটকিয়ে বললেন, ‘‘আমি কি তোলা আদায় করছি? ভিক্ষা চাইছি তো!’’ আর ‘ভিক্ষা’ না পেলে বেজায় চটছিলেন। আর মুখ খুলতেই মদের গন্ধ।

আরামবাগ থানার কনস্টেবল শ্যামল সিংহ, কয়েকদিন ধরে এ ভাবেই আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড সংলগ্ন গলি, ব্লকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাততে দেখা গেছে। বুধবারেও ওই কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু সবার মুখের প্রশ্নের গুঞ্জন “পুলিশের উর্দি গায়ে ‘ভিক্ষা’ কেন?” । শ্যামল সিংহ বলেন, ‘‘বাড়ি মালদহে। এখন আরামবাগে পাঠানো হয়েছে। মদ খাই বলে আমার বেতন আটকে দিয়েছে। তাই ভিক্ষা করছি।’’ আরামবাগের আইসি শান্তনু মিত্র এদিকে জানাচ্ছেন “শ্যামল সিংহ-এর বেতন আটকে দেওয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।” আরামবাগ এসডিপিও কৃশানু রায় জানিয়েছেন “উর্দি গায়ে কর্তব্যে অবহেলার জন্য ওই কনস্টেবলকে ‘ক্লোজ’ করা হচ্ছে।”

খবর – সংগ্রহীত (আনন্দবাজার)