৪ বছরে ৫২০০ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার

দিনকাল ডেস্কঃ ২০১৪ সালে থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপনে ব্যয় করেছে ৫২০০ কোটি টাকা।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্য বর্ধন সিং রাঠোর এই বিষয়ক এক প্রশ্নের উত্তরে জানান। কেন্দ্রীয় সরকার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অন্যান্য বিজ্ঞাপনের জন্য ৫২০০ কোটি টাকা ব্যয় করেছে।

২০১৪ -২০১৫ সালে ৯৭৯.৭৮ কোটি, ২০১৫-১৬ তে ১১৬০.১৬ কোটি, ২০১৬-১৭ তে ১২৬৪.২৬কোটি, ২০১৭-১৮ তে ১৩১৩.৫৭ কোটি টাকা খরচ হয়েছে ডিসেম্বর এর ৭ তারিখ পর্যন্ত। মোট২০১৪ থেকে ৭ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বিজ্ঞাপন বাবদ খরচ ৫২৪৫.৭৩ কোটি টাকা।

এই টাকার মধ্যে প্রিন্ট বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে ২২৮২ কোটি টাকা, ২৩১২ কোটি টাকা খরচ হয়েছে অডিও ভিসুয়াল বিজ্ঞাপনের জন্য এবং ৬৫১ কোটি টাকা খরচ হয়েছে আউটডোর বিজ্ঞাপন যেমন হোরডিং, পোস্টারিং এসব বাবদ।